বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলায় জাতীয় বীমা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১২:১০ এম
মতলব উত্তর উপজেলায় জাতীয় বীমা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০ উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ হইতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ছেংগারচর বাজারে ডেল্টা লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জোন অপারেশন ও ছেংগারচর দক্ষিণ ইউনিট ম্যানেজার মোঃ নুরে আলম খানের পরিচালনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্রা চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার একি মিথ্যা চাকমা বলেন, সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা খাতের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে হস্তান্তর করা।
ইউএনও আরও বলেন, বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারন বীমা সকল শ্রেণিপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
এসময় বক্তব্য রাখেন,  সহকারী কমিশনার ভূমি মোঃ আল এমরান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তপু, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জোনের এজিএম মোঃ মনির হোসেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’