বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রবাস ফেরত রেহানের বাড়িতে ডাকাতি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:০৪ পিএম
মতলব উত্তরে প্রবাস ফেরত রেহানের বাড়িতে ডাকাতি
চাঁদপুরের মতলব উত্তরে প্রবাস ফেরত রেহানের বাড়িতে ডাকতির ঘটনা ঘটেছে। ডাকতিকালে রেহান উদ্দিন লস্করকে কুপিয়ে গুরতর আহত করেছে ডাকাত দল।
জানা যায়, গত ৪ মার্চ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে হরিনা লস্কর বাড়ির মৃত সৈয়দ আলী’ লস্করের ছেলে প্রবাস ফেরত রেহান উদ্দিন লস্কর (৪০) এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে ১০/১২ জনের ডাকাত দল ছাদের উপর দিয়ে টিনের চালা ভেঙ্গে ঘরে ঢুকে।
তখন সৌদি প্রবাস ফেরত রেহান উদ্দিন লস্করের সন্তানের গলায় ছুড়ি ধরে জিম্মি করে ও স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) ও ছোট ভাই রাসেল লস্করের স্ত্রী ফারজানা (২৬) স্বর্ণের ২ টি চেইন, ২ জোড়া কানের দূল, রিং, ৮ ভরি রুপা, ২টি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায়। ঘরের আলমারি, শোকেস, ওয়ারড্রব, যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে চলে যায়। পরে প্রতিবেশীরা রেহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রেহান উদ্দিন লস্কর জানান, ডাকাত সদস্যের মধ্যে একজন মাথায় আঘাত করে আহত করে এবং মালামাল নিয়ে যায়। তবে তাদের মুখে মুখোশ থাকার কারণে কাউকে চিনতে পারেননি।
তিনি জানান, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ডাকাতদের চিন্তিত করে আইনের আওতায় আনতে হবে।
ডাকাতির ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল জানান, ঘটনার খবর পেয়ে পুলিয় হাজির হয়।
এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে অপরাধীদের সনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আশা করি খুব শীঘ্রই আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’