বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগুনে পুড়ে ছাই হল সিএনজি চালকের দু’টি বসতঘর

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:০৮ পিএম
আগুনে পুড়ে ছাই হল সিএনজি চালকের দু’টি বসতঘর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর শেখ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে দুটি ঘরের সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, সকালে শেখ বাড়ির সিএনজি চালক মিজানুর রহমানের চৌচালা টিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই মিজানুর রহমানের ২ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ সিএনজি চালক মিজানুর রহমান জানান, আগুনে ২টি ঘরসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে গেছে দেলোয়ারের পরিবার।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা  জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডল জানান, অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি এবং ক্ষতিগ্রস্থদের সহযোগীতায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital