বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আর্ন্তজাতিক নারী দিবসে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা

নারী ক্ষমতায়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১০:৪৫ পিএম
নারী ক্ষমতায়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে র‌্যালি বের হয়ে স্থানীয় এলাকায় প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এসময় তিনি বলেন, এক সময় নারীদের কোন মূল্যায়ন ছিলনা, কোন ক্ষমতা ছিলনা। নারীরা মুখে খুলে কোন কথা বলতে পারতো না।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নারী ক্ষমতায়ন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে নারীদের অধিকার নিশ্চিত হতো না।
তিনি আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে নারী সমাজ। নারীরা আজকে পুরুষের সমানে সমান সুযোগ সুবিধা পাচ্ছে।
তিনি আরো বলেন, ইসলামেও নারীদের সম্মানের কথা উল্লেখ আছে। নারীরা আজকে অবহেলিত নেই।
নারীদেরকে চাকুরী ব্যবসা সহ সকল সেক্টরে কোটা অনুযায়ী সুবিধা দিয়েছে আওয়ামী লীগ সরকার। তাই এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যে যার যার সুযোগ সুবিধা বুঝে নিতে মনের জড়তা থেকে বেরিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও মোশারফ হোসেনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, তথ্য আপা তাছলিমা আক্তার, এএসআই রমিজ উদ্দিন, অফিস সহকারি যুগল চন্দ্র প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত কিশোর কিশোরী ক্লাবের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’