বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাহিত্য-সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়ানুষ্ঠান অব্যাহত থাকলে

মুঠো ফোন নির্ভরতা থেকে এ প্রজন্ম মুক্তি পাবে : শফিকুর রহমান এমপি

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:১৭ পিএম
মুঠো ফোন নির্ভরতা থেকে এ প্রজন্ম মুক্তি পাবে : শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়ামোদী হাজারো দর্শকদের উপস্থিতিতে ঝমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে “শিশির বিন্দু একাদশ’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় “সৌদি প্রবাসী একাদশ”।

রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে (শুক্রবার (৮ মার্চ) আয়োজিত ফাইনাল ম্যাচে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফ হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক আমাদের একটি জাতীয় সমস্যা।

Model Hospital

এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ গণসচেতনতা তৈরি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

নিয়মিত ক্রীড়ানুষ্ঠান এবং সাহিত্য-সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থী মুঠো ফোন নির্ভরতা থেকে মুক্তি পাবে।

একই সাথে মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন আহমেদ,ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান (শাহীন), যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান প্রমুখ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’