বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিতারপাড় ওয়েল ফ্রেন্ডস ক্লাব’ এর ইফতার সামগ্রী বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:২০ পিএম
স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিতারপাড় ওয়েল ফ্রেন্ডস ক্লাব’ এর ইফতার সামগ্রী বিতরণ
চাঁদপুর মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার (৭নং ওয়ার্ড) রুহিতারপাড় এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিতারপাড় ওয়েল ফ্রেন্ডস ক্লাব’ উদ্যোগে প্রায় ৬০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকেলে সংগঠনের তরুণ যুবকদের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রবাসী, চাকরিজীবী, ব্যবসায়ী ও তরুণ যুবকরা।
সংগঠনের একজন সদস্য বলেন, গত তিন বছর যাবৎ মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি। একই সাথে আমরা ঈদ সামগ্রী করি। খেলাধুলা, শিক্ষা এবং মানবতার সেবায় আমাদের এই সংগঠন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।
ইফতার সামগ্রী প্যাকেজে রয়েছে: সয়াবিন তৈল, ছোলা, খেজুর, চিনি, মুড়ি, বেসন, ডাল, আলু, পেয়াজ।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিতারপাড় ওয়েল ফ্রেন্ডস ক্লাব’ সকল সদস্য ও প্রবাসীদের সহযোগিতায় এই সংগঠন একদিন বৃহৎ আকারে রূপান্তরিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।