শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অলিপুর উবির প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল কাদের স্মরনে শোকসভা ও মিলাদ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:২৪ পিএম
অলিপুর উবির প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল কাদের স্মরনে শোকসভা ও মিলাদ
চাঁদপুরের মতলব উত্তরের অলিপুর উচ্চ বিদ্যালয় প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়ার স্মরণে শোকসভা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ মার্চ সকালে অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যেগে এ শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান রিয়াজের সভাপতিত্ত্বে ও সিনিয়র শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির মাস্টার, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মিয়া, অলিপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খোরশেদ আলম, অভিভাবক সদস মিজানুর রহমান শিকদার, সিনিয়র শিক্ষক আবু হানিফ, মান্দরতলী মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মরহুম আব্দুল কাদের মিয়ার ছেলে ফাহিম মিয়া।
উল্লেখ্য অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া গত ১লা মার্চ সকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
মৃত্যুকালে স্ত্রী ও ১ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এর আগে তিনি কালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মুন্সিগন্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামে।
বক্তারা বলেন, মরহুম আব্দুল কাদের মিয়া শুধু শিক্ষকই ছিলেন না। তিনি ছিলেন একজন আর্দশবান শিক্ষক। দায়িত্বটাকে বড় মনে করে সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছে। তার সততা এবং ন্যায় পরায়নতা আমদের মুগ্ধ করেছে।
তার কাছে আমরা কৃতজ্ঞ। তারা আরো বলেন, আব্দুল কাদের মিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবার যেন সে শোক বহন করতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তাকে ওপারে ভালো রাখে এই আশা করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital