বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্রীড়া বান্ধব হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিশ্বে সমাদৃত : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:৩০ পিএম
ক্রীড়া বান্ধব হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিশ্বে সমাদৃত : অ্যাড. হুমায়ুন কবির সুমন
পশ্চিম সকদী দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মার্চ) বিকালে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, শিক্ষানুরাগী ও আইনজীবী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার প্রধান। তিনি ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের ছেলে-মেয়েরা ক্রীড়াঙ্গনে অনেক ভূমিকা রেখেছে।সফল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়া শক্তিকে আমরা যতটা বিকশিত করতে পারব, আমাদের ততটাই উন্নয়ন হবে। খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করা অত্যন্ত জরুরি এতে শরীর মন দুটোই ভালো থাকে। শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয় খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। শিক্ষার্থীদের সব বিষয়ে মনোযোগী করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
হুমায়ুন কবির সুমন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত।
ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সাদ্দাম হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হান্নানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীদা বেগম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, বাগাদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইউপি মেম্বার পারুল আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোস্তফা পাটোয়ারী, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য , জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, বাগাদি ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজ পাঠান, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন নান্নু মিয়াজী, যুবলীগ নেতা রিয়াদ খান, আবুল বাশার, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী খান মুন্না, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন রনি, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজীব, সদস্য মমিন চৌধুরী মাসুম।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’