বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত

মোট ১০টি ইভেন্টে, ৪’ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:৩৭ পিএম
মোট ১০টি ইভেন্টে, ৪’ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও ৩১ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ শনিবার প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

সকালের অধিবেশনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড, বদিউজ্জামান কিরণ ও সাধারণ সম্পাদক অ্যাড, আমির উদ্দিন মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, সংগঠনের সহ সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী হোসেন মজুমদার, পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম খান নয়ন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান পাটোয়ারী, বিচারক দীপক চৌধুরী।
জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাড, বদিউজ্জামান কিরণ।

পরে বিকাল ৫ টায় প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশনে ২০২৩ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৭ জন বিজয়ী প্রতিযোগী স্বর্ণপদক, রূপ্য এবং  ব্রংস পদক অর্জন করায় তাদেরকে সংবর্ধনা প্রদান এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সনদ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি স্বপন বনজ, তমাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন সূত্রধর, সহ সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, নৃত্যকলা সম্পাদক সুমা দত্ত, সাহিত্য বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা আক্তার, সদস্য মোঃ মামুন তফাদার মুন্না, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোশারফ হোসেন মিলন, অর্থ সম্পাদক বাহাউদ্দিন বাহার, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি আরিফুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক এ এস পলাশ, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রাশেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

Model Hospital

উল্লেখ্য: চিত্রাঙ্কন, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশের গান, পল্লীগীতি, কবিতা আবৃতি, একক অভিনয়, ছড়া গান, দেশের গান, সাধারণ নিত্য, লোকনৃত্যসহ মোট ১০টি ইভেন্টে, ৪’ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital