বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চোরাই চক্রের ২ সদস্য সহ অন্যান্য মামলায় অভিযুক্ত ৪ আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯:৩৮ পিএম
শাহরাস্তিতে চোরাই চক্রের ২ সদস্য সহ অন্যান্য মামলায় অভিযুক্ত ৪ আসামি আটক
শাহরাস্তিতে চোরাই চক্রের ২ সদস্য সহ মাদক ও সাজা পরোয়ানাভুক্ত ৪ আসামিকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।
রবিবার আটককৃতদের পুলিশ চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে থানার এসআই (নিঃ)মোঃ রোকন উদ্দিন, এএসআই (নিঃ)মোঃ বাকের হোসেন, সঙ্গীয় ফোর্সসহ পৃথক ৩ টি অভিযান চালায়।
এতে শনিবার চোর সন্দেহে শাহাদাত হোসেন শাহিন প্রকাশ লাইয়া এবং পিয়াস হোসেন নামে দুই যুবককে জনতা (গণপিটুনি) দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওই সময় পুলিশ অভিযুক্ত শাহাদাত ও শাহিন কে চোখ, মুখ ও কানে আঘাতসহ আটক করে।
পরে পুলিশ এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলার রুজু করে নং-০৩, তাং- ০৫/০৩/২০২৪ইং, ধারা-৪৫৭/৩৮০।
এদিকে রবিবার পুলিশ মাদক মামলার আরেক জিআর ওয়ারেন্টভুক্ত আসামী শাহজাহান বাচ্চু আটক করে।
অভিযুক্ত বাচ্চু  জিআর-১৫/২৩ইং (মনোহরগঞ্জ), ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারা ১০(ক) এর ওয়ারেন্টভুক্ত আসামী।
সে শাহরাস্তি উপজেলার খেড়িহর বেপারী বাড়ী মৃত আফজাল বেপারীর পুত্র।
গত বৃহস্পতিবার  সিআর সাজা পরোয়ানাভুক্ত সামছুল আলম নামে এস/সি-৩৫১/১৪, সিআর-১৫৪/১৪ (হাজীগঞ্জ) ধারা-এনআইএ্যাক্ট এর ১৩৮ এর পরোয়ানাভুক্ত আসামীকে পুলিশ আটক করে।
অভিযুক্ত আসামি টামটা দক্ষিণ ইউপির আজাগরা খানবাড়ীর মৃত আব্দুল মালেকের পুত্র।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন জানান, অভিযুক্ত সকল আসামীকে আইনের আওতায় আনা হয়েছে।
এছাড়া তিনি সকলের অবস্থান থেকে জানমালের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।