শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রমজান উপলক্ষে সবজির দাম বৃদ্ধি

চাঁদপুর শহরের ৪ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১০:২১ পিএম
চাঁদপুর শহরের ৪ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা
পবিত্র মাহে রমজান উপলক্ষে মূল্য তালিকা না লাগিয়ে ব্যবসায়ীদের ইচ্ছেমত বেশি দামে সবজি বিক্রির অপরাধে চাঁদপুর শহরের চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
রবিবার (১০ মার্চ) শহরের বিপনীবাগ এলাকায় ভ্রাম্যমান এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
বাজার তদারকি এ অভিযানে বিপনিবাগ বাজারের জসিম স্টোরকে ৫ হাজার টাকা, মন্টু মাঝির দোকানকে ৫ হাজার টাকা, জুনাইদ স্টোরকে ৫ হাজার টাকা ও বিল্লাল চৌধুরীর সবজি দোকানকে ৫ হাজার টাকা সহ সর্বমোট চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করলে এবং ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যে সামঞ্জস্যতা না থাকলে এবং অযৌক্তিকভাবে পণ্যের দাম বেশি রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান এই কর্মকর্তা।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital