শাহরাস্তিতে সিআর পরোয়ানাভুক্ত মামলায় অভিযুক্ত ২ আসামি আটক
মো.মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১০:০০ পিএম
শাহরাস্তিতে সিআর পরোয়ানাভুক্ত মামলায় অভিযুক্ত ২ আসামিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।
বুধবার আটককৃতদের পুলিশ চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে থানার এএসআই (নিঃ)মোঃ আব্দুল হান্নান, এএসআই (নিঃ)/মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পৃথক ২ টি অভিযান চালায়।
এতে রায়শ্রী উত্তর ইউপি’র উনকিলা গ্রামের মৃত অহিদ উল্যাহ চৌধুরী পুত্র সিআর পরোয়ানাভুক্ত শরীফ উল্লাহ চৌধুরীকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে একটি নারী শিশু মামলা নং-৭২/২০২৪, ধারা-১১ (গ)/৩০ রুজু ছিল।
এদিকে গত সোমবার পুলিশ টামটা উত্তর ইউপির ইছাপুরা গ্রামের মোশারফ হোসেনের পুত্র কামরুজ্জামান প্রকাশ কেনুকে গ্রেফতার করে।
অভিযুক্ত কেনু জিআর-৪৩৬/২৩ (শিবগঞ্জ), ধারা-৪০৬/৪২০ পেনাল কোডের আসামী।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন জানান, অভিযুক্ত সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।







