শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভারতের কয়লা গুহায় চাপা পড়ে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১:২৪ পিএম
ভারতের কয়লা গুহায় চাপা পড়ে বাংলাদেশি নিহত
ভারতের কয়লা গুহা থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় আইয়ুব আলী (৩০) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে তিনি।
বৃহস্পতিবার (১৪ই মার্চ) ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৯ এর ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের ৪ নম্বর নামক এলাকার গুহায় এ দুর্ঘটনা ঘটে বলে স্হানীয় সূত্র জানিয়েছে।
জানা গেছে, আইয়ুব আলীসহ ১০-১৫ জন সেহেরীর আগে বুরঙ্গাছড়াা এলাকা দিয়ে  ভারতে অবৈধ অনুপ্রবেশ করে।
কয়লার গুহা থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় উপর থেকে মাথায় পাথর পরে ঘটনা স্থলেই নিহত হয়।
এসময় সাথে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত নিহতের বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে  নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।
ঘটনার বিষয়ে জানতে ট্যাকেরঘাট বিওপি ক্যাম্পে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি জানেন না বলে পরিচয় না দিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়।
তাহিরপুর থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা  সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital