বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাতিজার মারধরে চাচার মৃত্যু

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১:২৯ পিএম
ভাতিজার মারধরে চাচার মৃত্যু
জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরের শিকার হয়ে প্রাণ গেল চাচার।
বৃহস্পতিবার সকালে (১৪ মার্চ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর (চৌধুরী পাড়া) গ্রামে ঘটে এ ঘটনা।
নিহত ইস্কান্দার আলী(৭০) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত হারিছ উল্ল্যাহর ছেলে।
নিহতের ঘটনার মুলহুতা রুসমত আলীর ছেলে এখলাছ মিয়া(৪০)কে সুনামগঞ্জ জেলা শহর থেকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পুকুর পাড়ের গাছ কেটে সাবাড় করে ভেকু দিয়ে বিরোধপূর্ণ পুকুরের পাড়/সীমানা কাটতে  শুরু করেন রুসমত আলীর পুত্র  এখলাছ মিয়া,তিলুরাকান্দি গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আক্কাস আলী ও তার লোকজন।
এতে বাধা দেন চাচা ইস্কান্দার আলী।পরে তাঁদের সঙ্গে যুক্ত হন আমজদ আলী, আব্দুল গফুর,আব্দুল মতিন। দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় এখলাছ মিয়ার লাথি মেরে ফেলে দেন এলোপাতাড়ি মারধর করেন আক্কাস, গফুর ও অন্যরা। এতে ঘটনাস্থলেই ইস্কান্দর আলী নিহত হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার সাথে জড়িত থাকায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে।নিহত ইস্কান্দর আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital