বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ওয়ার্ড যুবলীগ সেক্রেটারির উপর হামলার সময় তাজুল পুলিশের হাতে গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:৪০ পিএম
চাঁদপুরে ওয়ার্ড যুবলীগ সেক্রেটারির উপর হামলার সময় তাজুল পুলিশের হাতে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের উপর দেশিয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট মোড় থেকে সন্ত্রাসী তাজুল ইসলামকে অস্ত্রসহ মডেল থানা পুলিশ আটক করেছে।
আটক তাজুল ইসলাম টিলাবারি এলাকার রতন জমাদারের ছেলে।
সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক বিক্রি ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে।
সন্ত্রাসী ও মাদক কারবারি তাজুল ইসলাম যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের উপর অতর্কিত হামলা করার সময়  তাৎক্ষণিক ঘটনাস্থলে থাকা মডেল থানা এএসআই মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, নৌ পুলিশের উপর হামলার ঘটনার মামলার প্রধান আসামি এই মাদক কারবারি তাজুল ইসলাম। সে যুবলীগ নেতার উপর হামলার চেষ্টা করার সময় তাকে হাতেনাতে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, আটক তাজুল ইসলাম এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিনতাইকারী ও সন্ত্রাসী। সে লঞ্চঘাটে মাদক বিক্রি ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। বেশ কয়েকবার তাকে বাধা দিল সে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন মোবাইল ফোন ৫০০০ টাকা চাঁদা দাবি করে ও লঞ্চঘাট এলে জানে মেরে ফেলার হুমকি দেয়।
তার মোবাইল ফোনে রেকর্ড পুলিশকে শুনিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসী তাজুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ হাতে নাতে অস্ত্রসহ তাজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক তাজুল ইসলাম লঞ্চঘাট মাদ্রাসার রোড টিলাবাড়ি এলাকায় মাদকের বড় বড় চালান পাচার করে থাকে। তার রয়েছে একটি মাদকের সিন্ডিকেট যাদের মাধ্যমে সেই খুচরা ইয়াবা গাঁজা বিক্রী করে আসছে। তার বিরুদ্ধে মাদক মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান সচেতন মহল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।