বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেলেন গাজী মুক্তার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৬:৪১ পিএম
মতলব উত্তর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেলেন গাজী মুক্তার
আপিল নিষ্পত্তি শেষে প্রার্থীতা ফিরে পেলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন। মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন এর মনোনয়ন পত্র আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করেন আপিলকারী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক কামরুল হাসান।

রোববার (২১ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আদেশ দেন। এর আগে গত ১৮ এপ্রিল সকালে মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিলকারী কর্তৃপক্ষ ও চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর লিখিত আপিল দায়ের করেন। চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম।

উল্লেখ্য, গত বুধবার (১৭ এপ্রিল) বিকালে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেনের মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। ওইদিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর মধ্যে মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন মনোনয়ন দাখিল করেন।

Model Hospital

আগামী ৮ মে দুইটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আপিল নিষ্পত্তির মনোনয়নের বৈধতা পেয়ে  নির্বাচনী পরিবেশ ও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন বলেন, আজকের এ রায়ের মাধ্যমে মতলব উত্তর উপজেলার সাধারণ মানুষের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। জনগণের চাহিদা পুরন করতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। স্মার্ট মতলব গঠনের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital