বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাবে স্মরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৫:৪৪ পিএম
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাবে স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধি : নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ’র সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহবুবুল আলম চুননু বহু গুণে গুণান্বিত ছিলেন। তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, সাংবাদিক, সাহিত্যিক এবং সামাজিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রজন্মের অহংকার।

স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. জিশান পাটোয়ারী।

এদিকে সৌদি আরব থেকে ভিডিও কলে স্মরণ সভায় বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি এএ বিল্লাল।

Model Hospital

এসময় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বর্তমান সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুন, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল ডন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital