বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমি শান্তিপূর্ণ ভোটে চেয়ারম্যান হতে চাই : নুরুল ইসলাম নাজিম দেওয়ান

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১:২৮ পিএম
আমি শান্তিপূর্ণ ভোটে চেয়ারম্যান হতে চাই : নুরুল ইসলাম নাজিম দেওয়ান

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাপ পিরিজ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান শিলন্দীয়া উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শিলন্দীয়া বালুর মাঠে নুরুল ইসলাম নাজিম দেওয়ান উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, আমার নির্বাচনী প্রতীক কাপ পিরিজ, আপনারা আমার কাপ পিরিজ প্রতিকে ভোট দিয়ে ২১ তারিখ আমাকে বিজয়ী করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি।

আমি দীর্ঘদিন জনগনের সেবা করছি। আবারও আমাকে আপনাদের সেবা করার জন্য সার্বিক ভাবে সহযোগীতা কামনা করে ভোট প্রত্যাশা করছি। আমি শান্তিপূর্ণ ভোট চেয়ারম্যান হতে চাই, চোরা ভোটে জনপ্রতিনিধি হতে চাইনা। জনপ্রতিনিধি আমার রক্তের সাথে মিশে আছে। জনসেবা করার আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসছে। আমার অফিস সব সময় জনসাধারণের জন্য খোলা ছিল, একজন ভিক্ষুক ও সরাসরি আমার রুমে প্রবেশ করতে পারতো, এবার ও আমি নির্বাচিত হলে সে ধারাবাহিকতা অব্যাহত থাককে ইনশাআল্লাহ।

Model Hospital

এ সময় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ খান, যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াসিম গাজী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বজলুল গনি জিলন, শিলন্দীয়া সমাজ সেবক এছহাক গাজী, মমিন গাজী, মিজান গাজী, মনোহার কাজী, আলমগীর গাজী, বারেক কাজী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital