বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহ্ মাহমুদপুর, রামপুর ইউনিয়নে গণসংযোগ

উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যান কাজ হবে

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১:৩২ পিএম
উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যান কাজ হবে

চাঁদপুর সদর উপজেলার শাহ্ মাহমুদপুর ও রামপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন।

মঙ্গলবার (৭ মে) সকাল ১০ টায় তিনি ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নে শাহ বোগদাদিয়া মাজার জিয়ারত শেষে’ হক মার্কেট, মান্দারী, লোদেরগাঁও, শতরুপা গুচ্ছগ্রাম, জাফর বাড়ি, কৃষ্ণপুর ও রামপুর ইউনিয়নে কামরাঙ্গা, মধুর রোড, আলগি পোলের গোড়া, পাকিস্তান বাজার, ছোট সুন্দর, বদরখোলা, পাঁচ বাড়িয়া, মনিহার, দেবপুর বাজারে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

উপজেলাকে একটি আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড হুমায়ুন কবির সুমন বলেন উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু।উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যান কাজ হবে। আমি উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের আন্তরিকভাবে রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে। তাই জনগণের জন্য কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।’ উন্নয়নরে ধারা অব্যাহত রাখত ও স্মার্ট বাংলাদশে বিনির্মিাণ আসন্ন উপজলো পরষিদ নির্বাচনে আপনারা যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন। সকল ভেদাভেদ ভুলে নেতকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

Model Hospital

এছাড়া উপজলোর উন্নয়ন ত্বরান্বিত করতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাধারণ ভোটারদরে কাছে ভোট প্রার্থনা করবেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগামী ২১ মে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি ঘোড়া ভোট দেওয়ার আহবান জানান।

এসময় ঘোড়া মার্কার ¯স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভা।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital