শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪, ১০:০৬ পিএম
মতলব উত্তর উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন

দেশের ষষ্ঠ উপজেলা নির্বাচনের বুধবার ছিলো প্রথম ধাপ। প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ সুসম্পন্ন হয়েছে। এর মধ্যে ২২টিতে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালটে ভোট হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

এ প্রথম মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ভোট দিতে আসা নারী-পুরুষ ও নতুন ভোটাররা ইভিএম এ ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। বৈরী আবহাওয়ায় সকাল থেকে মতলব উত্তর উপজেলার এনায়েত নগর, জহিরাবাদ, পশ্চিম ইসলামাবাদ সপ্রাবি ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নারী-পুরুষ ও নতুন ভোটারদের বেশ উপস্থিতি ছিলো।

সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা শারমিন আক্তার বলেন-এই প্রথম আমি ভোট দিতে এসেছি। ইভিএম ভোট দিতে সংশ্লিষ্ট কর্মতর্কতারা ধারণা দেওয়ায় সহজেই ভোট দিতে পেরেছি। একই কেন্দ্রে ভোট দিতে আসা হাবিবুর রহমান জানান, আগে ব্যালেটের মাধ্যমে ভোট দিতে ঝামেলা হতো। এবার ইভিএম এ খুব সহজেই ভোট দিতে পেরেছি।ভোট দিতে আসা মো. মহিউদ্দিন জানান, ইভিএম এর কারণে একজনের ভোট আরেকজন দেয়া সম্ভব না। আমাদের এ সুজাতপুর কেন্দ্রে নির্বাচনী পরিবেশ দেখে খুবই ভালো লাগছে।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মতিন জানান, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২হাজার ৩৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২২৯ ও নারী ভোটার ১১৫২জন। সকাল ১১ টা পর্যন্ত ৮ ভাগ ভোট সম্পন্ন হয়েছে। উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন ও ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

Model Hospital

চাঁদপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোট কেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পরিদর্শন করেছেন।

বুধবার (০৮ এপ্রিল) মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।

ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরীসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital