বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চান্দ্রা ইউনিয়ন ও ১১ নং ওয়ার্ডে

ঘোড়া মার্কা সমর্থনে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের গণসংযোগ ও পথসভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪, ১০:১১ পিএম
ঘোড়া মার্কা সমর্থনে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের গণসংযোগ ও পথসভা

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার সমর্থনে উপজেলার চান্দ্রা ইউনিয়ন ও শহরের ১১ নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার (৮ মে) সকাল ১০ টায় তিনি চান্দ্রা ইউনিয়নে বাখরপুর, আখনের হাট, মদনা, চান্দ্রা চৌরাস্তা, চান্দ্রা বাজার, দক্ষিন বালিয়া ও ১১ নং ওয়ার্ডের ট্রাক রোড, খান সড়ক, গাজী সড়ক, মোস্তান বাড়ি, ময়দার মেইল, দক্ষিণ গুনরাজদী, মধ্য ইচলী ও ঢালীরঘাটে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে প্রত্যয় ব্যক্ত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন বক্তব্যে বলেন, চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের আন্তরিকভাবে রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে। তাই জনগণের জন্য কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।’ উন্নয়নরে ধারা অব্যাহত রাখত ও স্মার্ট বাংলাদশে বিনির্মিাণ আসন্ন উপজলো পরষিদ নির্বাচনে আপনারা যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন। সকল ভেদাভেদ ভুলে নেতকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগামী ২১ মে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি ঘোড়া ভোট দেওয়ার আহবান জানান।

Model Hospital

এসময় ঘোড়া মার্কার ¯স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভা।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital