শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দীপু মনি ও তার ভাই টিপুর বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম দেওয়ান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৯:১৪ পিএম
দীপু মনি ও তার ভাই টিপুর বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম দেওয়ান
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর বিরুদ্ধে নির্বাচন প্রসঙ্গিত ইস্যু টেনে কথা বলে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান। তিনি এবারও কাপ পিরিজ মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
১০ মে শুক্রবার নাজিম দেওয়ানের দেয়া গণমাধ্যমের একটি সাক্ষাৎকার ভাইরাল হলে এ প্রতিবেদকের নজরে আসে।
যেই সাক্ষাৎকারে নাজিম দেওয়ান বলেন, শেখ হাসিনা যেহেতু দলের কাউকে মনোনয়ন দেয়নাই। মনোনয়নের সিদ্ধান্তও নেয় নাই। দলের এমপি, মন্ত্রী, দলের শীর্ষস্থানীয় নেতা এবং তাদের আত্মীয় স্বজন, মন্ত্রী এমপির ভাই কেউ যাতে প্রতিদ্বন্দ্বিতা না করে এবং কারো পক্ষ অবলম্বন করে মাঠ পর্যায়ে না যায় সেই ঘোষণা দিয়েছেন। দুঃখের বিষয় চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এর ব্যাতিক্রম পরিলক্ষিত হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ও ওনার ভাই টিপু ওনার চাঁদপুরস্থ বাসায় একজন প্রার্থীর (আইযুব আলী বেপারীর দোয়াতকলম মার্কার) নির্বাচনী ক্যাম্প পরিচালনা করছেন। এটা অত্যান্ত দুঃখজনক।
তিনি দীপু মনিকে উদ্দ্যেশ্য করে বলেন, আমরা নেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা করি। তাই নেত্রী যখন যাকে মনোনয়ন দেন তার পক্ষে আমরা কাজ করি। সেখানে আমরা কারো যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু এখানে নেত্রীর নির্দেশ অমান্য করা হচ্ছে।
নাজিম দেওয়ান বলেন, একজন বিশেষ প্রার্থীকে (আইয়ুব আলী বেপারী) যখন মন্ত্রী ও তার ভাই তার বাসাটাকে নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দেয়। তাহলে শেখ হাসিনা যে এবার কোন দলীয় মনোনয়ন বা এমপি মন্ত্রীকে সমর্থণ দিতে বারণ করেছেন তা কি অমান্য হচ্ছে না?। এটা আমাদের দলের জন্য অত্যান্ত লজ্জাজনক। এই ধরনের কর্মকান্ড চলতে থাকলে আগামীতে আওয়ামীলীগের ভবিষ্যত খুবই অন্ধকার হবে।
নাজিম দেওয়ান আরও বলেন, আমি দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে ঘোষণা দিয়েছেন তা রক্ষায় আরও তৎপর হন এবং নির্বাচনের পূর্বেই যারা যারা দলীয় নির্দেশ অমান্য করলেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিন। নয়তো তাহলে এ ধরণের ঘোষণা দেয়ার কোন মানেই হয়না।
উল্লেখ্য, ২১ মে চাঁদপুরে উপজেলা নির্বাচনের ভোট হবে। সেখানে নাজিম দেওয়ানের কাপ পিরিজ, আইয়ুব আলী  বেপারী দোয়াত কলম, কালু ভূইয়া মোটর সাইকেল, হুমায়ন কবীর সুমন ঘোড়া এবং রাকিব মাঝি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital