শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচন

কচুয়ায় মনোনয়ন বৈধতা ফিরে পেলেন সোহাগ চৌধুরী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪, ১১:২৩ পিএম
কচুয়ায় মনোনয়ন বৈধতা ফিরে পেলেন সোহাগ চৌধুরী

আপিলের মাধ্যমে মনোনয়ন বৈধতা ফিরে পেলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ।

শনিবার নির্বাচন কমিশনের আপিল বিভাগ যাচাই-বাছাই করে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বলে প্রার্থী সোহাগ চৌধুরী মুঠোফোনে নিশ্চিত করেছেন।

মনোনয়ন বৈধতা পাওয়ার খবরে তাঁর সমর্থক ও শুভাঙ্খীদের মাঝে চাঙ্গা ফিরে এসেছে।

এ খবর কচুয়ার সর্বত্র ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণের খবর জানিয়েছে তাঁর সমর্থকরা।

Model Hospital

মনোনয়ন বৈধতা ফিরে পেয়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগ চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠান চৌধুরী এন্টার প্রাইজ নামে পদ্মা ব্যাংক লিমিটেডে একটি ব্যবসায়ীক ঋণ ছিল। আমি ইতিমধ্যে ব্যাংকের ঋণ পরিশোধ করেছি এবং ব্যাংক থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়েছি। কিন্তু দূরভাগ্য বশত বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপির তালিকায় আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকায় মনোনয়নপত্রটি সামায়িক ভাবে বাতিল করে। আমি যেহেতু ব্যাংকের ঋণ পরিশোধ করেছি সেহেতু আপিল বিভাগ আমার ব্যাংক ক্লিয়ারেন্স দেখে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছে। কোন ষড়যন্ত্রই আমাকে রুখতে পাবে না। আমি আছি অমি থাকবো,ইনশাঅল্লাহ।

উল্লেখ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচন।

গত ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ব্যাংকের ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

প্রার্থীতা ফিরে পেতে ৮ মে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। ১১ মে তিনি প্রার্থীতা ফিরে পান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital