বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কল্যাণপুরে দোয়াত কলম মার্কার গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী

ব্যানার-পোস্টার ছেঁড়া হুমকি-ধমকি দেয়া দুর্বৃত্তদের কাজ, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ৯:৩৭ পিএম
ব্যানার-পোস্টার ছেঁড়া হুমকি-ধমকি দেয়া দুর্বৃত্তদের কাজ, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী দোয়াত কলম মার্কার ব্যাপক গণসংযোগ করেছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার ১২নং ওয়ার্ডের নাজির পাড়া, মুন্সি বাড়ি রোড, বাসস্ট্যান্ড, চেয়ারম্যানঘাট, দর্জিঘাট, মিশন রোড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। অন্যদিকে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট চান ও দোয়াত কলম মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে আইয়ুব আলী বেপারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার নির্বাচনী মার্কা হচ্ছে দোয়াত কলম। আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন গ্রাম হবে শহর বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত ক’দিন যাবত শহরের কিছু কিছু এলাকায় বিশেষ করে পৌর ১৫নং ওয়ার্ড, প্রফেসরপাড়া এবং তরপুরচণ্ডী ইউনিয়নে আমার সকল ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ইঙ্গিত করে তিনি বলেন, ব্যানার-পোস্টার ছেঁড়া, হুমকি-ধমকি দেয়া দুর্বৃত্তদের কাজ। এসব দুর্বৃত্তায়ন পরিত্যাগ করে জনগণের কাছে যান, ভোট চান। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করবেন না। দুর্বৃত্তদের জনগণ প্রত্যাখ্যান করবে।

Model Hospital

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। গত ৫ বছর আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। কোথাও আপনাদের সম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ করিনি। তবে ভাইস চেয়ারম্যান পদে থেকে তেমন কোনো উন্নয়ন কাজ করার সুযোগ থাকে না। তাই এ বছর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি সবসময় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আপার পাশে থেকে কাজ করেছি। আগামী ২১ মে আপনারা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দেবো।

এ সময় জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌর আওয়ামী লীগ নেতা মাহমুদ আহমেদ মিঠু, বিপ্লব চক্রবর্তী, মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনি, জিয়াউল আমিন দিপু, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা এমএ বাসার, যুবলীগ নেতা মোঃ মামুন দেওয়ান, রোকন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অনিক সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital