বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ৯:৩৯ পিএম
জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই : অ্যাড. হুমায়ুন কবির সুমন

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেছেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু।

ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই। আমি মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। মন পবিত্র এবং লক্ষ্য ঠিক রাখলে যে কোন কাজে সফল হওয়া যায়।

আমি চাঁদপুর সদর উপজেলাবাসীর জন্য ভালো কিছু করতে চাই। সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নে চাঁদপুরকে সম্পৃক্ত করতে স্বচ্ছ মানুষ জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন। আপনারা আমার পাশে থাকবেন, আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সকল কাজ করে যাবো ইনশাহ্আল্লাহ্।

রবিবার (১১ মে) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও মুরব্বীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ এবং কুশল বিনিময় করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

Model Hospital

তিনি বলেন, জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি।

আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগামী ২১ মে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

গনসংযোগে ঘোড়া মার্কার ¯স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভা।

এসময় আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital