বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিপি-৫ পায় ২৪৬ জন

শাহরাস্তিতে এসএসসি সমমানের পরীক্ষায় পাশের হার শতকরা ৮৬.১৮ ভাগ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ৯:৫০ পিএম
শাহরাস্তিতে এসএসসি সমমানের পরীক্ষায় পাশের হার শতকরা ৮৬.১৮ ভাগ
শাহরাস্তিতে এসএসসি সমমানের পরীক্ষা- ২০২৪ সালের ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে পাশের হার শতকরা  ৮৬.১৮ ভাগ, জিপিএ-৫ পেয়েছেন ২শ’৪৬ জন পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার শাহরাস্তি উপজেলায় ৬টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ১ শ’১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে কৃতকার্য হয় ২হাজার ৬শ’৮৮ জন শিক্ষার্থী । বাকি ৪শ’ ৩১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।
সমগ্র উপজেলার মধ্যে একমাত্র বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৩১ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে শতভাগ পাস করে। যার মধ্যে ৮জন শিক্ষার্থী জিপিএ ৫ পায়।পরীক্ষায় অংশগ্রহণ করা বিদ্যালয় গুলোর   উয়ারুক রহমানিয়া উবি ৩৫ জন শিক্ষার্থী, নিজমেহার পাইলট উবি ২৯জন, সুচিপাড়া উবি ২১,রাগৈ উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।
এ ছাড়া মেহার উবি,বাদিয়া এম হক উবি, শাহরাস্তি সরকারী বহুমুখী উবি, নোয়াগাঁও উবি,উনকিলা উবি, বেরনাইয়া উবি, বিজয়পুর উবি, ফটিকখিরা সালামত  উল্ল্যাহ ও আমেনা  বালিকা উবি,চিতোষী রহমত আলী এন্ড মোহাম্মদ আলী উবি,পঞ্চনগর আইডিয়াল হাই স্কুল, উঘারিয়া ইউসিসি উবি, ফরিদ উদ্দিন উবি, খেড়িহর আদর্শ উবি, রাগৈ উবি, দক্ষিন সূচীপাড়া ইউনিয়ন উবি, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ধামরা আদর্শ উবি, ইছাপুর উবি, বলশীদ হাজী আকুব আলী উবি, হোসেনপুর বালিকা উবি, টামটা আদর্শ উবি, জনতা উবি, বিয়াম ল্যাবরেটরী স্কুল, খিলাবাজার স্কুল এন্ড কলেজ, মৌলভী আকরাম আলী উবি, নিজ মেহার মডেল উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, মনিরা আজিম একাডেমি উবি, সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি মডেল উবি, বানিয়াচৌ জেবি উবি, দেবকরা মারগুবা ড: মোহাম্মদ শহীদুল্লাহ উচ্চ বিদ্যালয় পরীক্ষায় অংশ গ্রহন করে।
এদিকে ২০২৪ সালেরে এসএসসি (ভোক) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে শতকরা ৮৬.৫৫ ভাগ পাস।
উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায়  অংশগ্রহণ করে ৫১ কৃতকার্য হয়।
যার শতকরা পাশের হার  ৯৪.৪৪%ভাগ।
অন্যদিকে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৩৩শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে শতভাগ পাস করে।
পরীক্ষার ফলাফলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।