বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে চান

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ১১:০৩ পিএম
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০জন প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। নির্বাচনের সময় বেশি বাকি নাই। তীব্র গরমের মধ্যে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

তাছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে মিছিল, মিটিং মাইকিং, উঠান বৈঠক করে নিজেদের জন্য ভোট চাইছেন প্রার্থীরা। এতে করে তীব্র দাবদাহে নির্বাচনী আমেজে সাধারণ ভোটাররাও রয়েছেন বেশ ফুরফুরা মেজাজে।

প্রার্থীতা উন্মুক্ত করায় অর্থাৎ দলীয় প্রার্থী না থাকার চেয়রাম্যানের পদে ভোটের লড়াই হবে ত্রি-মুখী। তিনজনেই অত্র উপজেলার বেশ জনপ্রিয় ব্যাক্তি। তাহলে হিসেব অনুযায়ী লড়াই হবে আওয়ামী লীগ বনাম- আওয়ামী লীগের মধ্যে।

সরেজমিনে দেখা যায়, চাঁদপুরের বিভিন্ন স্থানের চায়ের দোকানে চলছে মুখরোচক নির্বাচনী আমেজ, প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন স্থানে পোষ্টার, লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায়। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোটারদের মন জয় করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

Model Hospital

এদিকে সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেন যাকে বিপদে আপদে পাশ পাবেন এলাকায় উন্নয়ন করবে, বেকার যুবকদের কর্মসংস্থান করবে এমন প্রার্থীদের নির্বাচিত করবেন তারা।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন হেভিওয়েট প্রার্থী। তার মধ্যে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান কাপ- পিরিজ প্রতীক নিয়ে লড়ছেন।

উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, গতবারের ভুল ত্রুটি মার্জনা করে উপজেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আনারস প্রতীকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানান তিনি।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। গতবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ভাইস চেয়ারম্যান পদে ভোট করেছেন তিনি। আইয়ুব আলী বেপারী বলেন, আমি সাধারণ মানুষের পাশে থেকে উপজেলার উন্নয়ন করতে চাই। মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আমি উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকবো।

এদিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন শিক্ষনুরাগী ও আইনজীবী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক, অ্যাড. হুমায়ুন কবির সুমন।

তিনি বলেন, উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যান কাজ হবে। আমি উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে সেবাকেন্দ্র। আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ।

এবার চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া। জয়ী হবার নিমিত্তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। প্রবীণ হবার দরুন সকলে তাকে বেশ সম্মান করেন। নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে তিনি জানান।

নির্বাচনে চেয়ারম্যান পদে আরেকজন নবীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন তরুণ ও মেধাবী ছাত্রনেতা মো. রাকিব মাঝি। তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচার প্রচারণা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন চশমা প্রতীক নিয়ে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, টিউবওয়েল প্রতীক নিয়ে চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস নুরুল হায়দার সংগ্রাম ও তালা প্রতীক নিয়ে লড়ছেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার।

এদিকে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে লড়ছেন ২ জন। পদ্দফুল প্রতীক নিয়ে লড়বেন রেবেকা সুলতানা মুন্না। ফুটবল মার্কা নিয়ে লড়ছেন শিপ্রা দাস। তাছাড়া হাঁস প্রতিক নিয়ে ভোট প্রার্থনায় মাঠে রয়েছেন মনোয়ারা বেগম।

ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিদিন ব্যবহার করছেন নতুন নতুন কৌশল। চলছে পোস্টার, ফেস্টুন ও লিফলেট বিতরণ। সেই সঙ্গে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

প্রার্থীরা বিগত নির্বাচনে নির্বাচিত হয়ে কে কি করেছেন, নতুনরা জয়ী হলে কি করবেন, সেই প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাদের বিরামহীন প্রচারণায় ইতোমধ্যে জমে উঠেছে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে বেশ আগ্রহ। তারাও হিসাবনিকাশ করতে শুরু করছেন-কার হাত ধরে হবে উপজেলা বাসীর ভাগ্য উন্নয়ন। যোগ্য প্রার্থী বেছে নেয়ার পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা। ২১ মে ভোটাররা ভোট দিয়ে আগামী পাঁচ বছরে জন্য যোগ্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন।

সাধারণ ভোটাররা জানান, জনপ্রতিনিধি হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। জনবিচ্ছিন্ন কোনো প্রার্থীকে তারা চান না। আগামী ২১ই মে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে জনবান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান।

জানা গেছে, এ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন জন।

চাঁদপুর সদর উপজেলায় মোট ১৪টি ইউনিয়ন ও ১৫ টি ওয়ার্ড। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৪ টি। মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৭ হাজার ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৭৮৭ জন। মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ২৭৮ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital