শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিএনপির পাঁচ নেতা কারাগারে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ১১:১৯ পিএম
কচুয়ায় বিএনপির পাঁচ নেতা কারাগারে

চাঁদপুরের কচুয়ায় পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন নিতে এলে আদালত জামিন নামঞ্জুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (১২ মে) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিন ছিদ্দিকী তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

বিএনপির পাঁচ নেতা হলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পরান, গোহাট উত্তর ইউনিয়ন যুবদলনেতা জাকির হোসেন, সাচার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, বিতাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াকুব আলী ২০২৩ সালের ৩০ অক্টোবর উপজেলার গোহাট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য হেফাজতে রাখার অভিযোগে ২৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন।

Model Hospital

এই ২৪ জনের মধ্যে ছয়জন উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর আজ স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। এর মধ্যে এমরান নামে একজন পরীক্ষার্থী হওয়ায় আদালত তাঁকে জামিন দেন। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী মাসুদ প্রধানিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা হাইকোর্ট থেকে জামিনে আসেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হলে তাঁরা স্থায়ী জামিনের জন্য জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital