বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ৯:৫৬ পিএম
ফরিদগঞ্জে প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার মোট ৮ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা) ও রিটার্নিং অফিসার (কচুয়া ও ফরিদগঞ্জ) মোজাম্মেল হোসেন।
এ সময় তার সঙ্গে ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে প্রতীক পেয়ে প্রার্থীরা ফিরে যান নিজ নিজ নির্বাচনী এলাকায়। পরে কর্মী সমর্থকদের নিয়ে ভোট চাইতে নেমে পড়েন প্রচারণায়।
এর আগে গতকাল রবিবার (১২ মে) এ উপজেলায় ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামী ২৯ মে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এ উপজেলায় হেভিওয়েট প্রার্থীরা চেয়ারম্যানসহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের অনেকেই স্থানীয় সংসদ সদস্যদের ঘনিষ্ঠ হলেও নির্বাচনের আচরণবিধির কারণে প্রার্থীদের এড়িয়ে চলছেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য।
এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।
অন্যদিকে এই নির্বাচনে কেবলমাত্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে বিএনপিসহ প্রধান বিরোধী দলের কেউ অংশ নেননি। এরপরও ভোটের মাঠের রাজনীতির খেলা জমে উঠতে শুরু করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital