শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গ্ৰাম পুলিশের সাপ্তাহিক সমাবেশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ১০:০৮ পিএম
মতলব উত্তরে গ্ৰাম পুলিশের সাপ্তাহিক সমাবেশ

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মোঃ আলমগীর হোসেন রনি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়। তৃণমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে।

সোমবার চাঁদপুরের মতলব উত্তর থানয় অনুষ্ঠিত গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, গ্রাম পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হতে হবে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকায় সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে তাদের খোঁজ খবর নিতে হবে এবং থানা পুলিশকে অবহিত করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

গ্রাম পুলিশের সমাবেশে সেকেন্ড অফিসার এসআই মহিউদ্দিন’সহ অন্যান্য পুলিশ অফিসারগন উপস্থিত ছিলেন।

Model Hospital

গ্রাম পুলিশের জন্মের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের একজন হয়ে কাজ করতে হবে। যেকোন অপরাধ থেকে জনগণকে বিরত রাখতে ভূমিকা রাখতে হবে।

অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন প্যারেডে অত্র থানার পৌরসভা ১টি ও ১৪টি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদারদের উপস্থিতি নিশ্চিত করেন। চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দূর্ঘটনার সংবাদ পাইলে থানা কে অবহিত এবং চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ এবং মাদক এর সংবাদ পাইলে থানাকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া ও সকলকে সতর্কতার সহিত দায়িত্ব পালনসহ থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং গ্রেফতারি পরোয়ানা ও পলাতক আসামীদেরকে গ্রেফতারের নিমিত্তে তাহাদের অবস্থান সর্ম্পকে পুলিশকে জানানোর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital