বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর এলাকায় গণসংযোগকালে হুমায়ুন কবির সুমন

আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে সেবাকেন্দ্র

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০:২৪ পিএম
আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে সেবাকেন্দ্র

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন। ইতিমধ্যে তাকে নিয়ে চলছে চা দোকান থেকে শুরু করে উপজেলার প্রতিটি অলি-গলিতে সর্বস্তরের মানুষের মুখে নানা আলোচনা-পর্যালোচনা।

মঙ্গলবার (১৪ মে) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে অন্যদিকে বিকালে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও মুরব্বীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট চান ও ঘোড়া মার্কার সম্বলিত লিফলেট বিতরণ করেন।

ভোটারদের উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির সুমন বলেন, আমি বিজয়ী হলে চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি মন পবিত্র এবং লক্ষ্য ঠিক রাখলে যে কোন কাজে সফল হওয়া যায়। আপনাদের দোয়া ও সমর্থন সাথে থাকলে আমি আমার স্বপ্নপূরণে সফল হবো ইনশাআল্লাহ্। আমি আপনাদের পাশে থেকে সব সময় সেবাদানের সুযোগ চাই।

Model Hospital

তিনি আরও বলেন, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র। আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ। আগামী ২১ মে আপনারা আমাকে আমার ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নির্বাচনী গনসংযোগ, ও উঠান বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।