বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে অ্যাড. হুমায়ুন কবির সুমনকে আইনজীবীদের সমর্থন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০:৩৩ পিএম
চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে অ্যাড. হুমায়ুন কবির সুমনকে আইনজীবীদের সমর্থন
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের (ঘোড়া মার্কা) প্রতি সমর্থন জানিয়েছে চাঁদপুরের আইনজীবীরা।

১৪ মে (সোমবার) দুপুর ২ টায় এ উপলক্ষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সমর্থন প্রদান করা হয়।
আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় সমর্থন পেয়ে চেয়ারম্যান প্রার্থী অ্যাড, হুমাুয়ন ক‌বির সুমন আবেগঘন বক্তব্যে ব‌লেন, সত্যি আজ আ‌মি আইনজীবী‌দের সমর্থণ পে‌য়ে শ‌ক্তি পে‌য়ে‌ছি। আ‌মি নি‌জে একজন আইনজীবী হি‌সেব আপনা‌দের এ সমর্থণ আমা‌কে ভীষন ভীষণ শ‌ক্তি ও সাহস জু‌গি‌য়ে‌ছে। আপনারা সক‌লে আপনা‌দের আত্মীয় স্বজন‌দের নি‌য়ে ২১ তা‌রি‌খে ভোট কে‌ন্দ্রে গি‌য়ে ঘোড়া প্রতী‌কে এক‌টি ক‌রে ভোট দি‌বেন। এই আ‌মি আপনা‌দের কা‌ছে চে‌য়ে নি‌চ্ছি। দীর্ঘ চার মাস ধ‌রে আ‌মি মাঠ চ‌ষে বেড়া‌চ্ছি, এসম‌য়ে সদর উপ‌জেলা ও পৌর এলাকার জনগ‌ণের ভীষন সারা ও ভালোবাসা পে‌য়ে‌ছি।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আইনজীবীদের সমর্থন পেয়ে আবেগঘন বক্তব্যে রাখেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন।
অ‌নে‌ক সময় বলা হ‌য়ে‌ছে আ‌মি প্রা‌র্থি হি‌সে‌বে কি মাঠে থাকবো কিনা। কিন্তু দীর্ঘ চার মাস ধ‌রে আ‌মি এক‌টি মি‌নি‌টের জন‌্যও মাঠ ছাড়ি‌নি। আমি গরীব দুুখী মানু‌ষের জন‌্য ক‌রোনাকাল থে‌কে কাজ কর‌ছি। সাথে এ রমজান মাসে ৮/১০‌টি এ‌তিম খানায় এতিম‌দের ইফতা‌রের ব‌্যবস্থা ক‌রে‌ছি। শী‌তে গভীর রা‌তে গি‌য়ে ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ক‌রে‌ছি। আ‌মি সুমন কিন্তু মাঠ ছা‌ড়ি‌নি আ‌মি সব সময় ভাল কাজ করার ব্রত নি‌য়ে কাজ ক‌রে যা‌চ্ছি।
তি‌নি আরও ব‌লেন, আমার বয়স এখন ৪৬ চল‌ছে, আগামী জুনের ২ তা‌রিখ আ‌মি ৪৭ এ পা রাখ‌বো, আ‌মি সুমন আসার বু‌কে হাত রে‌খে বল‌তে পা‌রি আ‌মি আমার জানাস‌ত্বে কোন অন‌্যায় কাজ ক‌রি‌নি। কোন লোভ লালসার বসব‌তি হ‌য়ে কাজ ক‌রি‌নি। আ‌মি ৭/৮ বছর আইনজীবী পেশায় জ‌ড়িত হ‌য়ে আপনা‌দের সাথে কাজ কর‌ছি সক‌লের সাথে সে‌হৈাদ‌্যপূর্ণ সম্পর্ক বজায় রে‌খে কাজ কর‌ছি।
এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. আহসান হাবিব, অ্যাড. রুহুল আমিন সরকার, অ্যাড. শেখ জহির, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. মনোয়ারুল ইসলাম, অ্যাড. কাজী আব্দুল গফুর, অ্যাড. মোবারক হোসেন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital