বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজির চেষ্টাকালে চাঁদপুরে স্থানীয়দের হাতে ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

মো. মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪:০৩ পিএম
চাঁদাবাজির চেষ্টাকালে চাঁদপুরে স্থানীয়দের হাতে ৫ ভুয়া ডিবি পুলিশ আটক
ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গত বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার মধুরোড রেলওয়ে স্টেশনে স্থানীয়রা ওই পাঁচজনকে আটক করেন।
স্থানীয় হাজী বাড়ির বাসিন্দা মৃত এমদাদ মিয়ার ছেলে সোহাগ হাজী জানান, তারা গত রবিবার (১২ মে) রাত ৮টার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন মধুরোড রেল স্টেশনে এসে ক্যারাম বোর্ড খেলারত তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ৮ হাজার টাকা নিয়ে নেয়।
পরবর্তীতে গত বুধবার রাত ১০টার দিকেও একই উদ্দেশ্যে আসলে স্থানীয়রা তাদেরকে আইডি কার্ড দেখাতে বললে তারা দেখাতে না পারায় এবং তাদের আচার আচরণে সন্দেহ দেখে সবাইকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেন।
থানা পুলিশ সূত্র জানায়, আটককৃতরা হচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গোবিন্দিয়া এলাকার ইলিয়াস কাজীর ছেলে নাজির হোসেন (৩৬), শাহরাস্তি উপজেলার উয়ারুক ফকির বাড়ির তাজুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (৩০), মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর পিংড়া এলাকার মিলন খানের ছেলে দিদার খান (৪২), একই উপজেলার ভাংগারপার এলাকার সোহরাব উদ্দিনের ছেলে শরিফুল্লা প্রদানিয়া (৪০) এবং চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি এলাকার মৃত ওসমান গনির ছেলে খোকন সর্দার (৪০)।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই জসীম উদ্দিন বলেন, স্থানীয়রা খবর দিলে আমরা ডিবির এপ্রোন পড়া অবস্থায় তাদের পাই। পরে প্রাথমিক জিঙ্গাসাবাদে ওরা যে ভুয়া ডিবি সেজে মানুষকে হয়রানি এবং প্রতারণা করে আসছিল, আমরা তার সত্যতা পাই। পরে ওদেরসহ সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসি।
এদের বিষয়ে ঊর্ধ্বতনদের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital