বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রজাপতি মার্কায় ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:০০ পিএম
প্রজাপতি মার্কায় ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রজাপতি মার্কায় ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার ফারহানা।

শুক্রবার দিনব্যাপি উপজেলার গোহট উত্তর ইউনিয়নের মিঞার বাজার,তালতলী,নাউলা,নুরপুর,সাতবাড়িয়া,আশ্রাফপুর ইউনিয়নের নতুন বাজার,চক্রা ও জগতপুর বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

গণসংযোগকালে ভোটারদের কাছে তিনি ভোট চেয়ে প্রজাপতি মার্কার লিফলেট ভেটারদের হাতে তুলে দেন। যে এলাকায় প্রার্থী পারভীন আক্তার গণসংযোগ করেছে শতশত নারী পুরুষের সমাগম হয়েছে। পথসভা গুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দুপুরে চক্রা এক পথসভায় তিনি বলেন,আমি উপজেলা যুবলীগের প্রার্থী। আমার নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর স্যারের সমর্থন নিয়ে মাঠে নেমেছি।

এ পথসভা আপনাদের উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি। আপনারা আমাকে এতো ভালোবাসেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

Model Hospital

আগামী ২৯ তারিখে আপনারা এবং আপনাদের পরিবারের সকল ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে প্রজাপতি মার্কায় ভোট দিবেন বলে আমি বিশ্বাস করি। আমাকে নিয়ে তফসিলের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে । আপনারা সকলেই অবগত আছেন। আপনাদের সমর্থনই আমার বড় শক্তি। আমার প্রতি আপনাদের সমর্থন থাকার দরুন ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারেনি। প্রার্থীরা অনেক কথা বলবে সেই দিকে কান দিবেন না। একদিনের জন্য আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

আমার বিজয় মহীউদ্দীন খানের বিজয়। আমাকে বিজয়ী করে আপনাদের পাশে দাড়িয়ে সেবা করার সুযোগ দিন।

এসময় পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।