বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লেডি দেহলভী বালিকা বিদ্যালয়ে চর্যাপদ একাডেমির বই উপহার কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:১৫ পিএম
লেডি দেহলভী বালিকা বিদ্যালয়ে চর্যাপদ একাডেমির বই উপহার কর্মসূচি

চাঁদপুরের লেডি দেহলভী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই উপহার প্রদান করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। শনিবার ১৮ মে সকাল ১১টায় ফিতা কেটে বই উপহার কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুরের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া।

তিনি বলেন, বই পাঠের মধ্য দিয়ে সমাজ আলোকিত হয়। অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে বই পাঠের কোনো বিকল্প নেই।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত। তিনি বলেন, আমি দেখেছি প্রতিষ্ঠার পর থেকে চর্যাপদ একাডেমি একটি সুন্দর উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। সমাজকে আলোকিত করার সেই উদ্দেশ্য দেখে আমি মুগ্ধ হই। শুধু চাঁদপুর নয়, সারাদেশে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ (সিবিএ) সভাপতি আক্তার হোসেন ও ইঞ্জিনিয়ার ইকবাল।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত ও উক্ত বিদ্যালয়ের শিক্ষক আবু সায়েম।

এ সময় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের হাতে গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, উপন্যাস, ভ্রমণ ও অনুবাদ গ্রন্থসহ সৃজনশীল ও মননশীল বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ফাতেমা আক্তার (১০ শ্রেণি), হুমায়রা আক্তার(৭ম শ্রেণি), সোহানা ইসলাম(৯ম শ্রেণি), অপূর্ণ দত্ত(৯ম শ্রেণি) ও মুনমুন আক্তার(১০ম শ্রেণি)।

বই উপহার কর্মসূচির আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘তরুণ প্রজন্মকে বইমুখী করার জন্য বিগত ৫ বছরে দেশে-বিদেশে ১০ হাজারের অধিক পাঠকের হাতে বই তুলে দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।

সভাপ্রধান নুরুন্নাহার মুন্নি বলেন, ডিভাইসের জগত থেকে মানুষকে বইয়ের জগতে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিলো: রুখে দিতে মাদক, রুখে দিতে জঙ্গী; বই হোক বন্ধু, বই হোক সঙ্গী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital