বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নৌ পুলিশের জাহাঙ্গীরের চাঁদার টাকার রফাদফার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:২৫ পিএম
চাঁদপুরে নৌ পুলিশের জাহাঙ্গীরের চাঁদার টাকার রফাদফার ভিডিও ভাইরাল
চাঁদপুরে ইলিশ অভাশ্রমের দু’মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে অর্থের বিনিময়ে নদীতে জেলেদের নৌকা নামিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার শর্তসহ একাধিক সুযোগ পায়িয়ে দেয়ার শর্তে মোটা অংকের চাঁদার টাকা গ্রহণ করেছেন হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন। এরপর সঙ্গীয় ফোর্সদের সে টাকার ভাগ দিতে টালবাহানা শুরু করার দরবার কারবারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তার শাস্তির দাবী ও তার বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠে।
১৮ মে শনিবার এই প্রতিবেদকের হাতে ৩ মিনিটের বেশি সময়ের সেই ভিডিও ক্লিপটি সামনে আসে।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ের চেয়ারে বসে সোর্সদের সাথে রফাদফার দরবার কারবার শুরু করেন জাহাঙ্গীর হোসেন। তর্কের এক পর্যায়ে জাহাঙ্গীর তার সোর্সদের বলেন, এখানে ত কোটি কোটি টাকা না। মাত্র ৩০/৪০ লাখ টাকা।
সোর্সরা বলেন, দুই মাসের চাঁদার টাকা যদি এক মাসেই নিয়ে নেন? তাহলে কেমনে কি?
উত্তরে জাহাঙ্গীর হোসেন বলেন, কোটি কোটি টাকা না। সুলতান মেম্বারের সেখানে ৪০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ওই টাকাটা আমাকে দেয়নাই। হয়তো দিবে।
সামনে থাকা সোর্সরা তখন বলেন, টাকা তো শিউর না, শিউর করে দিলে হতো। উত্তরে জাহাঙ্গীর বলেন, সোর্সদের টাকা আমি দিতে পারবো না এবং আমি দিবোও না।
সোর্সরা বলেন, দুই মাসের প্যাকেজে নৌকা প্রতি ৩০/৪০ হাজার করে টাকা যারা অগ্রিম দিয়েছে। তাদেরকে কি পুনরায় ধরতে পারবো? এখন যদি পুরোটাই আপনি নিয়াযান আমরা কি করে ধরবো?
উত্তরে জাহাঙ্গীর বলেন, আচ্ছা শোনেন আপনারা সব টাকা নিয়ে নেন। আর আমি যে কয় টাকা নিছি সব টাকা প্রয়োজনে সমান ভাগ করে নেন। বাকি এক মাসের যে টাকা আছে তা আপনার নিয়ে নেন। আমার কোন কন্টাক্ট নাই। আপনারা যা পাবেন নিয়ে নেন। ১ লাখ ৩০ হাজার উচ্চারণ করে, আমার কোন কন্টাক্ট নাই আপনারা যা পাবেন নিয়ে যান। আমি ঐ ৪৫ হাজার টাকা আমার থেকে দিয়ে দিবো ঠিক আছে? আর আপনারা যেভাবে পারেন টাকা আদায় করে নিয়ে নেন। এই বিষয়ে আমার কোন কন্টাক্ট নাই।
এদিকে ভাইরাল ভিডিওর বিষয়ে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
খবর নিয়ে জানা যায়, ২০২৩ সালের ৪ জুন নীলকমল নৌ পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে যোগ দেন জাহাঙ্গীর। আর এর পরই তিনি নৌ পুলিশের ভাবমূর্তির দিক বিবেচনায় না নিয়ে নানান অপতৎপরতায় টাকা কামানোর চেষ্টা চালাতে থাকেন। এরমধ্যে এই ভিডিও সামনে চলে আসায় তার অবৈধ পন্থায় টাকা আয়ের বিষয়টি সবার নজরে চলে আসে।
প্রসঙ্গত, ইলিশ অভয়াশ্রমে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল প্রকার মাছ ধরা মার্চ এপ্রিল দুমাস পুরোপুরি নিষিদ্ধ থাকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital