বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা যুবদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:২৯ পিএম
মতলব উত্তর উপজেলা যুবদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির আলোচনা সভা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) ঢাকার একটি রেস্টুরেন্টে মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সদস্য আলমগীর হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সদস্য এডভোকেট বিল্লাল হোসেন।

কোরআন তেলাওয়াত করেন, উপজেলা যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।

Model Hospital

আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, যুবদলকে বিএনপির ভ্যানগার্ড অভিহিত করে গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বলেই আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পরামর্শে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং যুবদলকে শক্তিশালী করতে ঢেলে সাজাতে রাজপথের ত্যাগী ও নির্যাতিতদের হাতেই যুবদলকে তুলে দেয়া হয়েছে। সামনের দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের দুইজন কারা নির্যাতিত নেতাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।