বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৭ নং ওয়ার্ডে ঘোড়া প্রতীকের উঠোন বৈঠকে নারী ভোটারদের ব্যাপক সারা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:৩৫ পিএম
৭ নং ওয়ার্ডে ঘোড়া প্রতীকের উঠোন বৈঠকে নারী ভোটারদের ব্যাপক সারা
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের উঠোন বৈঠকে ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে। উঠোন বৈঠকে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শনিবার (১৮ মে) সন্ধ্যায় ৭ নং ওয়ার্ডের যমুনা রোড এলাকায় চাঁদপুর জেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন বেপারী সার্বিক ব্যবস্থাপনায় এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠোন বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে উপজেলা পরিষদে কোন খাতে কতো টাকার বরাদ্দ আসে তা সকল জনগনকে জানিয়ে দেওয়া হবে। আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে।
আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ। আমার নেতাকর্মী এবং ভোটারদের চাপ প্রয়োগ করা হচ্ছে, এসব করে কোন লাভ হবে না, মানুষ এখন আর হুমকি-ধমকিতে ভয় পায় না। আগামী ২১ মে আপনারা আমাকে আমার ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
৭ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক আমিনুর রহমান আকাশের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ইউসুফ বন্দুকশি, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ খান, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইকবাল হোসেন মুন্না প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital