মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪, ১০:৪৯ পিএম
মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশ

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৯ মে) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মোহাম্মদ মানিক, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরীর গেজেটের কপি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছেন ইসি।

প্রসঙ্গত, উপজেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচিতদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করবেন।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital