বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দ্বিতীয় ধাপের ষষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ সম্পন্ন 

শাহরাস্তিতে চেয়ারম্যান মুকবুল, ভাইস চেয়ারম্যান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১১:৪১ পিএম
শাহরাস্তিতে চেয়ারম্যান মুকবুল, ভাইস চেয়ারম্যান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা
শাহরাস্তিতে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন পাটোয়ারী ঘোড়া প্রতীকে ৩২ হাজার ৬শ ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক রুমি ২৬ হাজার ৯৮ ভোট পেয়ে বিজিত হন।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক মিলন ২২ হাজার ৮ শ ৪৯ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান ১৯ হাজার ৬৬ ভোট পেয়ে বিজিত হন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে হাছিনা আক্তার ২১ হাজার ১শ ৩৯ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল ১৫হাজার ৯ শ ৬৭ ভোট পেয়ে বিজিত হয়।
প্রাথমিক প্রতিক্রিয়ায় বিজয়ী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে ২ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান, ৪ নারী ভাইস চেয়ারম্যানসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর মধ্যে জনগণ তাদের পছন্দের প্রার্থীদের বেছে নিয়েছেন।
এদিকে মঙ্গলবার সকাল ০৮:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, এই নির্বাচনে ১টি পৌরসভা ও ১০ টি ইউপির ৬৫টি ভোটকেন্দ্রে স্থায়ী ৩৯৯ অস্থায়ী ৬৬ সহ সর্বমোট  ৪৬৫ ভোট কক্ষে  ১,০৪,০১৪ জন পুরুষ এবং ১,০২,২২৯ জন নারী ভোটারসহ সর্বমোট  ২,০৬,২৪৪ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়।
এরমধ্যে ৬৫টি কেন্দ্রে ভোটাররা ৫৮ হাজার৪ শ ৭৭ টি বৈধ ভোট প্রদান করেন। যার শতকরা হার ২৮.৬০ ভাগ।
ওই নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে সকাল থেকে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত সদস্যদের টহলদারি ছিল চোখে পড়ার মতো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নির্বাচনে ভোটগ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬৫ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৪৬৫ জন পোলিং অফিসার ৯৩০ জন এ দায়িত্ব পালন করেন। একই সঙ্গে দুই প্লাটুন বিজিবি, পুলিশ বাহিনীর সদস্য, আনসার পিসি ৬৫ জন, এপিসি ১৯৫ জন, সাধারণ আনসার ৬৫০ জনসহ মোট ৯১০ জন দায়িত্ব পালন করে।
এদিকে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে লড়াই করে বিজয়ী হওয়া বিশিষ্ট শিল্পপতি, ঠিকাদার, সমাজ সেবক ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী।
প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, যারা আমাকে কষ্ট করে শ্রম ঘাম দিয়ে নিঃস্বার্থ ভালোবেসে ভোটাধিকার প্রয়োগ করে বিজয় করেছে। আমি তাদের উদ্দেশ্যে এ বিজয় উৎসর্গ করলাম।
এছাড়া আগামী দিনে তিনি স্থানীয় সাংসদ সহ সকলের সহযোগিতা নিয়ে শাহরাস্তির উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, আমি উন্নত সমাজ গঠনে দীর্ঘদিন ধরে কাজ করছি। বর্তমানে উন্নয়নের যে রোড ম্যাপ রয়েছে তা বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখবো। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নত শাহরাস্তি বিনির্মাণে জীবন সায়াহ্নে নিজেকে উজাড় করব।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল হক মিলন চশমা প্রতিক নিয়ে বিজয় হয়ে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একইভাবে আওয়ামী লীগ নেত্রী হাছিনা আক্তার সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital