শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নবনির্বাচিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১০:৫২ পিএম
নবনির্বাচিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ

গতকাল ২১ অক্টোবর মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাড.হুমায়ুন কবির সুমন।

তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫০ হাজার ৪শ ৯৫ ভোট পেয়েছেন। আর দোয়াত কলম প্রতীকে আইয়ুব আলী বেপারী পেয়েছেন ৩৫ হাজার ৩শ ৫৩ ভোট। হুমায়ুন কবির সুমন আইয়ুব আলী বেপারী থেকে ১৫ হাজার ১শ ৪২ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত

উপজেলা চেয়ারম্যান অ্যাড হুমায়ুন কবির সুমন বলেন, চাঁদপুরবাসী তাঁদের মূল্যবান ভোট দিয়ে ঘোড়া প্রতীকে আমাকে জয়যুক্ত করায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি শুকরিয়া আদায় করি। সম্মানিত ভোটারদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন আমি আমার সততা, আন্তরিকতা, নিষ্ঠা, মেধা, দক্ষতা ও আমার নিরলস পরিশ্রম দিয়ে আপনাদের সে আস্থা ও বিশ্বাসের পূর্ণ মর্যাদা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনাদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, আপনাদের দেয়া এ দায়িত্ব আমি যথাযথভাবে পালনে আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমি আপনাদের দোয়া, শুভ কামনা ও সহযোগিতা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, উপজেলায় আপনাদের সকল সেবা প্রাপ্তি নিশ্চিত করতে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করবো। একইসাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে নির্বাচনী দেয়া আমার অঙ্গীকার আমি অবশ্যই পালন করবো।

Model Hospital

চাঁদপুর জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আমাদের সকল সংগঠনের নেতা- কর্মীরা এই দীর্ঘদিন এই নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

আজকের এ বিজয় আপনাদের নিরলস পরিশ্রমের ফসল। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই চাঁদপুর জেলা আওয়ামী লীগ, আমাদের এ নির্বাচনে বরাবরের মতই চাঁদপুরের সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ সমর্থন ও সহায়তা প্রদান করেছেন।

আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমার পরিবারের প্রতিটি প্রিয়জনের কাছে আমি তাঁদের ধৈর্য, দোয়া, ভালোবাসা ও সহযোগিতার জন্য ঋণী। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, জেলা, উপজেলা প্রশাসন, চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাবৃন্দ, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ সকল আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নির্বাচনে যারা অংশ নিয়েছেন সবাইকেই সঙ্গে নিয়ে উপজেলার সেবায় কাজ করবো ইনশাআল্লাহ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital