বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শিক্ষক নেতা বাতেনের মাতার ইন্তেকাল  দাফন সম্পন্ন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১১:০১ পিএম
মতলব উত্তরে শিক্ষক নেতা বাতেনের মাতার ইন্তেকাল  দাফন সম্পন্ন

মতলব উত্তর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর বাতেনের মমতাময়ী মা রাজু বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।

বুধবার (২২ মে) সকাল ১০ টার সময় ঢাকাস্থ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ছয় ছেলে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২২ মে) বাদ আসর হাজীপুর সম্মিলিত ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে হাজীপুর মাদ্রাসা কররস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমার সন্তানরা।

জানাজায় ইমামতি করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।

Model Hospital

জানাজায় নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন মরহুমার ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রব প্রধান।

জানাজায় নামাজে অংশগ্রহণ করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজ মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ বুলবুল, চরকালিয়া সপ্রাবি, প্রধান শিক্ষক আনোয়ারুল কবির, শিক্ষক নেতৃবৃন্দ’সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।