বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে ‘বাবেশিকফো” এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১১:০৩ পিএম
সুনামগঞ্জে ‘বাবেশিকফো” এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম (বাবেশিকফো) এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার দুপুরে (২২ মে) সুনামগঞ্জের ছাতক উপজেলা সদর হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির সভাপতি শিক্ষাবিদ মো. মোদাচ্ছির আলম (সুবল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে এস.এম আশিকুর রহমান সভাপতি, সাজাদ মিয়া সাধারণ সম্পাদক এবং আজিজুর রহমান আজিজ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামূল ইসলাম মাসুদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রেহান উদ্দিন, জ্যোতিষ মজুমদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম সাদেক, মোহাম্মদ আব্দুল মতিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এ এস সাইদুর রহমান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইদুল হাসান গত ৬ মে স্ট্রোকজনিত কারণে না ফেরার দেশে চলে যান। তাঁর শূন্যতায় শোকাহত হন কেন্দ্রীয় কমিটিসহ তৃণমূল নেতাকর্মীবৃন্দ।
সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখতে মোদাচ্ছির আলম’কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকে সাংগঠনিক কর্মকান্ড বেগবান করতে স্বচেষ্ট রয়েছেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital