বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অগ্নিকাণ্ডে ২০ দোকান ভূস্মীভূত, কোটি টাকার ক্ষতি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৯:৩৮ পিএম
কচুয়ায় অগ্নিকাণ্ডে ২০ দোকান ভূস্মীভূত, কোটি টাকার ক্ষতি

চাঁদপুরের কচুয়া উপজেলার আলিয়ারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোটবড় ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

বুধবার ২৩ মে রাত ১০ টার আলিয়ারা বাজারে অখিল চন্দ্রের লন্ড্রী দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষ দর্শীরা।

খবর পেয়ে কচুয়া এবং মতলব দক্ষিন উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টীমসহ স্থানীয়রা মিলে প্রায় ১ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তৎক্ষনে ব্যবসায়ীদের ২০টি দোকান পুড়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের মালামালসহ প্রায় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলিয়ারা বাজারের অখিল চন্দ্রের লন্ড্রী দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়।

Model Hospital

মুহুর্তের মধ্যে আশে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পরিমল ও সুভাস দেবনাথের ২টি ফার্মেসী,আ: মালেকের ১টি মুরগীর দোকান, গিয়াস উদ্দিনের ১টি মুদি দোকান , চন্দন, কামাল ও লিটনের মালামালের ৩টি মনোহরী দোকান ও মালামাল রাখার ৩টি গোডাউন, ধরেন্দ্র নাথের ১টি সেলুন, কামালের ১টি গ্যাস সিলিন্ডার দোকান , কামাল হোসেনের ১টি ফাস্ট ফুড দোকান, কাজলের ১টি ডেকোরেশনের দোকান ও কয়েকটি খালী দোকা ঘরসহ ছোট বড় ২০টি দোকান পুড়ে যায়।

সংবাদ পেয়ে রাতেই কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগীতা আশ্বাস দেন।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য সুজন উপস্থিত ছিলেন।

কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহাতব মন্ডল জানান, ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital