বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে ৩ দিনের মাহফিল সম্পন্ন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৯:০৬ পিএম
মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে ৩ দিনের মাহফিল সম্পন্ন
চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে আল্লামা শায়খ ড. মানযূর আহমাদ আল আহ মাদী উয়েসী রিফায়ীর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়েছে।
২৪ মে শুক্রবার বাদ জুম্মা আখেরী মুনাজাতের মধ্যদিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ জাহরা এর সামনের মাঠে  ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবার পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।
মাহফিলের শেষদিনে শুক্রবার বেলা ১১টায় প্রধান আলোচক হিসাবে বয়ান পেশ করেন পীর মুফতি মুহাম্মাদ গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী।
ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতেমা তুজ যোহরার খতিব হযরত মাওলানা জাকারিয়ার শিকদারের পরিচালনায় বিশেষ বক্তার বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
নেদায়ে ইসলাম সেবা সংস্থার আয়োজনে ৩ দিনের এই মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মুহাম্মাদ বোরহান উদ্দিন সালেহী।
প্রথম দিনে বয়ান পেশ করেন আল্লামা শায়খ ড. সাইফুল আজম বাবর আল আজহারী ও আল্লামা শায়খ মুহাম্মাদ ড. সাইফুল ইসলাম আল আজহারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital