বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১২ মিনিটে আওয়ামীলীগনেতার মোটর সাইকেল চু’রি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৯:২০ পিএম
চাঁদপুরে ১২ মিনিটে আওয়ামীলীগনেতার মোটর সাইকেল চু’রি
মসজিদের বাইরে নিজ মালিকানা মোটর সাইকেলে তালা মেরে জুম্মার নামাজ পড়তে মসজিদে ডুকেন উপজেলার চান্দ্রা বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী সালাউদ্দিন মিয়াজী। নামজ শেষে মসজিদ থেকে বেরিয়ে দেখেন মোটর সাইকেলটি কোথায় ও নেই। নেই তো নেই। ঘন্টা খানেক খুঁজে না পেয়ে ছুটে যান ফরিদগঞ্জ থানায়। করেন লিখিত অভিযোগ।
এ সংবাদ লিখা পর্যন্ত চুরি যাওয়া মোটর সাইকেলে কোন হদিস মেলেনি।
শুক্রবার (২৪ মে) ঘটনাটি ঘটে উপজেলার মদনেরগাও বকাউল বাড়ির সামনের মসজিদের পাশে।
থানায় দেয়া অভিযোগের সূত্রে জানা যায়, চুরি যাওয়া মোটর সাইকেলটি  চাঁদপুর বিআরটিএ  থেকে নাম্বার করা। যার ডিজিটাল নাম্বার চাঁদপুর ট ১১-৭৮৩৫, ইয়ামাহা ভার্সন ৩ এর মডেলের ১৫০ সিসি। যার বাজার মু্ল্য পৈানে ৩ লাখ টাকা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও চান্দ্রা ইউনিয়ন আওযামীলীগের ত্রান ও পূনবাসন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মিয়াজী জানান, একটি দাওয়াতের অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীসহ মদনেরগাঁও আসি। স্ত্রীকে বাড়িতে রেখে গ্রামের বকাউল বাড়ির সামনের মসজিদে জুম্মার  নামাজ পড়তে আসি। গাড়ির ঘাড় লক মেরে বেলা দেড়টার সময় মসজিদে ডুকি।
এ সময় সেখানে আরো দুটি মোটর সাইকেল ছিলো।
নামাজ পড়ে ১.৪২ মিনিটে বেরিয়ে দেখি শুধু আমার মোটর সাইকেলটি নেই।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.সাইদুল ইসলাম জানান,লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital