শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর ভাইদের মারধর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ৪:১৯ পিএম
মতলব দক্ষিণে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর ভাইদের মারধর

নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ওই ছাত্রীর বড় ভাইদেরকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পুটিয়া তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের সাগর জমাদারের বখাটে ছেলে জিসান জমাদার দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। বখাটে জিসান জমাদারসহ তার সহযোগীরা গত ৩১ ডিসেম্বর আবারও উত্ত্যক্ত করলে ছাত্রীর বড় ভাই মো. মেহেদী হাসান প্রতিবাদ করে। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হবুকে অবহিত করলে তিনি ওই অভিযুক্তদের শাসিয়ে ভবিষ্যতে যেন আর এধরনের অপরাধ না করে সেজন্য সতর্ক করে দেন।

এ ঘটনায় গত ১ জানুয়ারি সকালে উপজেলার হুরমহিষা গ্রামের সাগর মিয়াজীর ছেলে জিসান (১৯), রফিকুল ইসলাম জামাদ্দারের ছেলে মেহেদী হাসান (১৮), তাফাজ্জল জামাদ্দরের ছেলে আল-আমিন (১৮), আলমগীর মিয়াজীর ছেলে রাকিব ও মাহবুবসহ ১০ – ১২ জনের একটি দল ক্ষিপ্ত হয়ে শনিবার (১ জানুয়ারি) ওই স্কুল ছাত্রীর ভাই মেহেদী হাসানকে স্থানীয় পুটিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। খবর পেয়ে তার অপর দুই ভাই ডালিম প্রধান ও হারিস প্রধান মেহেদী হাসানকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে।

Model Hospital

এতে আহতরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ওই স্কুল ছাত্রীর বাবা আবু তাহের প্রধান বলেন, আমার মেয়েকে জিসান জমাদার দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। তাদের ভয়ে সে স্কুলে যেতে পারছিলো না। এ ঘটনার পর আইনের আশ্রয় নিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হবু।

মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital