বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪, ১০:৪২ পিএম
দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন

চাঁদপুরের স্থানীয় দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন এমরান হোসেন রাজন। পত্রিকার সম্পাদক নাজমুন নাহার তাকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এই দায়িত্ব প্রদান করেন।

তিনি চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আদি বাংলায় প্রথমে সহ সম্পাদক হিসেবে যোগদান করেন। এরপর যুগ্ম সম্পাদক হিসেবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ এবং ইংরেজী দৈনিক টাইমস অব বাংলাদেশ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। একই সাথে তিনি সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার প্রধান সম্পাদক। এর আগেও তিনি স্থানীয় ও একাধিক জাতীয় পত্রিকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এমরান হোসেন রাজন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছেন।

Model Hospital

দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সহকর্মী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পত্রিকার পাঠক, সুধী ও জেলার সর্বস্তরের লোকজনের সহযোগিতা কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital