শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কৃষিখাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবীতে চাঁদপুরে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪, ৮:৫৫ পিএম
কৃষিখাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবীতে চাঁদপুরে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের জুন মাসে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আমরা কৃষি-কৃষক, খেতমজুরা দেশের খাদ্য চাহিদা মিটাতে উৎপাদন বৃদ্ধি করে থাকি এবং দেশের জনমানুষের পেটের ক্ষুধা নিবারনসহ গতিশীল জীবন অব্যাহত রাখার জন্য জাতীয় বাজেটের উন্নয়নের বরাদ্ধে ৪০ শতাংশ বরাদ্দের দাবী জানাই এর সাথে সার, বীজ, কীটনাশক ও ঔষধ স্বল্পমূল্যে সরবরাহ করা, সেচের ব্যবস্থা অব্যাহত রাখার জন্য স্বল্পমূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। পেট্রোল-মুবিল-ডিজেলের দাম কমাতে হবে।
সেই সাথে কৃষকের উৎপাদিত ধান, আলু, পাট, ভুট্টা, তিল তিসি-আখ উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ মুনাফা দিয়ে কমপক্ষে ৫০ লাখ মেট্রিক টন ধান এবং মোট উৎপাদনের ৫৫% অন্যান্য ফসল ক্রয় করতে হবে এবং দিনমজুর-ক্ষেতমজুর-ক্ষুদ্রচাষী ও গ্রাম-শহরের স্বল্প আয়ের মানুষদের আর্মি রেটে রেশন প্রদান। খাবিট-কাবিটার বরাদ্দের দ্রব্য সামগ্রী বিতরণের দুর্নীতি মুক্ত করতে হবে।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার পরিমান ও সংখ্যা বৃদ্ধি করার দাবী জানিয়ে রবিবার (২৬ মে) বেলা ১২টার সময় চাঁদপুর জেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা শাখার উদ্যোগে চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের জেলা সংগঠক জি.এম বাদশা, আবু তাহের বন্দুকসী ও সংহতি বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা রায়হান উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দের দাবিতে এবং ক্ষেত কাছ থেকে খরচের উপর ৪০ শতাংশ লাখ দিয়ে ধান, আলু, পাট, ভুট্টা ক্রয়ের জোর দাবী জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital