মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে কল্যাণপুর, শাহমাহমুদপুর ও বালিয়া ইউনিয়নের ফুলের শুভেচ্ছা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪, ৯:২৫ পিএম
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে কল্যাণপুর, শাহমাহমুদপুর ও বালিয়া ইউনিয়নের ফুলের শুভেচ্ছা

সদ্য অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নবনির্বাচিত চেয়ারম্যান শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর, শাহমাহমুদপুর ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদ খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন হাওলাদার, শাহমাহমুদপুর ইউনিয়নে যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, আবুল বাশার রনি, রুবেল কারী, বালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জিল খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমনকে ফুলের শুভেচ্ছা জানান সদর উপজেলার কল্যাণপুর, শাহমাহমুদপুর ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital